রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

গাজায় চেকপোস্টে ইসরায়েলি হামলায় তিন পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

গাজায় চেকপোস্টে ইসরায়েলি হামলায় তিন পুলিশসহ নিহত ৬
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয় গাজা।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ খান ইউনিসের দুটি পুলিশ চেকপোস্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছে। এছাড়া তিনজন সাধারণ নাগরিকও আছেন, যাদের মধ্যে একজন কিশোরী। আহত হয়েছেন আরো চারজন।


বিজ্ঞাপন


হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানান, গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর থেকে ইসরায়েলি বাহিনীর মামলায় ৬৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১,৮৯৫ ফিলিস্তিনি। সূত্র: আল জাজিরা।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর