যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ‘সমর্থন ও সংহতির’ জন্য ভারতসহ অনেক দেশকে ধন্যবাদ জানিয়েছে ইরান। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ৮৩তম দফার হামলার সময় ক্ষেপণাস্ত্রের ওপর এসব দেশে জনগণ ধন্যবাদ জানিয়ে বার্তা লিখে দেয় ইরানি বাহিনী।
শুক্রবার মুম্বাইয়ে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন তাদের এক্স হ্যান্ডেলে একটি ক্ষেপণাস্ত্রে “ধন্যবাদ ভারতের জনগণ” লেখা একটি ছবি শেয়ার করেছে।
বিজ্ঞাপন
পোস্টটিতে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ৮৩তম ক্ষেপণাস্ত্র হামলার সময় সমর্থন ও সংহতি প্রদর্শনের জন্য স্পেন, পাকিস্তান, ভারত এবং জার্মানির জনগণের প্রতি ইরানের মহাকাশ বাহিনীর পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
Gratitude from Iran’s Aerospace Force to the people of #Spain, #Pakistan, #India, and #Germany for their support and solidarity; especially during the 83rd wave of missile response to the U.S. and #Israel.#Iran#US#War pic.twitter.com/5QjqIBFiXj
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) March 27, 2026
মিশনটি পোস্টটির সাথে হাতে লেখা নোটের ছবি শেয়ার করেছে, যেখানে লেখা ছিল, ‘ধন্যবাদ জার্মান জনগণ, ধন্যবাদ ভারতীয় জনগণ’। আরেকটি ছবিতে স্পেন ও পাকিস্তানকেও ধন্যবাদ জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির তথ্যমতে, ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা শুক্রবার ভোর থেকে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৮৩তম ধাপ শুরু করে এবং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির বিবৃতি অনুসারে- এই হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার বিভিন্ন ধরনের ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র, নির্ভুল আঘাত হানতে সক্ষম ও একাধিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র, পাশাপাশি আত্মঘাতী ড্রোনও ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের সাধারণ মানুষ প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে ভারতের জম্মু ও কাশ্মীরের মুসলিমরা। শুধু তাই নয় কাশ্মীরের শ্রীনগর ও বুদগামসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের নগদ অর্থ, সোনা ও রুপার অলঙ্কার, এমনকি তামা-পিতলের আসবাবপত্র, গবাদি পশু এবং নিজেদের ব্যবহারের গাড়ি পর্যন্ত দান করছেন।
স্থানীয় মসজিদ, ঈদগাহ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবীরা এই সাহায্য সংগ্রহ করছেন। সংগৃহীত এসব সম্পদ নগদে রূপান্তর করে ভারতের ব্যাংক ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ইরানি দূতাবাসে পাঠানো হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএইচআর

