শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ইরানের

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করতে পেরেছে, বাকি চারটি হয় উপসাগরে অথবা জনবসতিহীন এলাকায় পড়েছে।


বিজ্ঞাপন


কুয়েত জানিয়েছে, দেশটির প্রধান বাণিজ্যিক বন্দর শোয়াইখ লক্ষ্য করে শুক্রবার সকালে হামলা চালানো হয়। দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের আকাশ প্রতিরোধী ব্যবস্থা ইরান থেকে শুক্রবার নিক্ষেপ করা ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন আটকিয়ে দিতে সক্ষম হয়েছে।

অন্যদিক ইসরায়েলেও কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টার পর নতুন করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। মিসাইলগুলোর প্রভাবে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।  হুমকি মোকাবিলায় কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। 


বিজ্ঞাপন


বাহারাইনের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে তারা ১৫৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬২টি ড্রোন হামলা প্রতিরোধ করেছে। গতকাল এই পরিসংখ্যান দেওয়ার পর থেকে আরও ১২টি ড্রোন হামলার মোকাবিলা করেছে তারা।

এরআগে শুক্রবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে সতর্ক করে দিয়ে বলেছিল, যে-সব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন নাগরিকরা সরে যান। তবে নির্দিষ্ট করে কোনো অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি ওই হুঁশিয়ারিতে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি গত কয়েক দিনে এসব দেশের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান।

সূত্র: বিবিসি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর