চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলজুড়ে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাছে ইরান। তবে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আগে দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষ প্রলি বাঁচাতে দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে ছুটে যান। আর এই পরিস্থিতির অপব্যবহার করছেন কিছু সুবিধাবাদী ইসরায়েলি।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, সতর্কতামূলক সাইরেন বাজলে যখন সবাই আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে ছোটেন, তখন সেই সুযোগে দোকান ও রেস্তোরাঁয় বিল না দিয়েই সটকে পড়ছেন অনেকে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, অনেকে রেস্তোরাঁয় খাবার খেয়ে বা শপিংমলের দোকান থেকে পণ্য নিয়ে ইচ্ছে করেই সাইরেন বাজার অপেক্ষা করেন। সাইরেন বাজামাত্র যখন কর্মী ও সাধারণ মানুষ জীবন বাঁচাতে বোমা শেল্টারে আশ্রয় নেন, তখন ওই ক্রেতারা তখন এই ব্যক্তিরা সৃষ্ট আতঙ্ক ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিল পরিশোধ না করেই চম্পট দেন।
চ্যানেল-১৩ আরও জানায়, যুদ্ধের এই দুঃসময়ে সুবিধাবাদীদের এমন কর্মকাণ্ডে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দিন দিন এই বিল ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়েই চলেছে, যা স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি সম্পর্কে কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জরুরি সতর্কবার্তার অপব্যবহার সংকটকালে জননিরাপত্তা ও জবাবদিহিতাকে ক্ষুণ্ণ করে।
সূত্র: চ্যানেল-১৩, রয়া নিউজ
বিজ্ঞাপন
এমএইচআর

