শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। আজাদ কাশ্মীরসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) এক বিবৃতি জানিয়েছে, শুত্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় ৯:৫৩ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।

সর্বশেষ গত ফেব্রুয়ারির শেষের দিকে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ইসলামাবাদ এবং উত্তরপশ্চিামাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশ কেঁপে ওঠে।  
 
সূত্র: ডন

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর