মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে দেশটি। তবে পাকিস্তানের এই প্রচেষ্টাকে উপহাস করেছে ভারত। একই সঙ্গে বিশ্ব কূটনীতিতে ভূমিকা রাখতে চাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানকে একটি ‘দালাল রাষ্ট্র’ আখ্যা দিয়েছে নয়াদিল্লি।
সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানিয়েছে, বুধবার দিল্লিতে ইরান যুদ্ধ নিয়ে সর্বদলীয় বৈঠকে এক এমপির প্রশ্নের জবাবে পাকিস্তানকে একটি ‘দালাল রাষ্ট্র’ বলে কটাক্ষ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বিজ্ঞাপন
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান শান্তির ‘দূত’ হওয়ার চেষ্টা করছে, তবে ভারত পাকিস্তানের মতো ‘দালাল দেশ’ হিসেবে কাজ করবে না।
এরআগে চলমান যুদ্ধ শেষ করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানে পাঠানো হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মূল মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। ইসলামাবাদ উভয়পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে।
যদিও ইরানের দায়িত্বশীল কেউ এখনো এ খবর নিশ্চিত করেননি এবং হোয়াইট হাউস থেকেও এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি
এমএইচআর

