মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

কট্টরপন্থী মোহাম্মদ বাঘেরকে নিরাপত্তা প্রধান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

কট্টরপন্থী মোহাম্মদ বাঘেরকে নিরাপত্তা প্রধান ঘোষণা করল ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীর শীর্ষ নেতা মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিয়োগ দিয়েছে তেহরান। গত সপ্তাহে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হবেন তিনি।  

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক উপমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মোহাম্মদ বাঘের জোলঘাদরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে লারিজানির উত্তরসূরি নিযুক্ত করা হয়েছে’।


বিজ্ঞাপন


আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সভাপতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে পরিচালিত এসএনএসসি দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির সমন্বয় সাধন করে। এই পরিষদে দেশটির শীর্ষ সামরিক, গোয়েন্দা ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সর্বোচ্চ নেতার প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকেন, যাদের রাষ্ট্রের সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে।

যোলকাদর বিপ্লবী রক্ষীবাহিনীর একজন সাবেক কমান্ডার, যিনি অতীতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা উপমন্ত্রী, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপমন্ত্রী এবং অপরাধ প্রতিরোধে বিচার বিভাগের প্রধানের উপদেষ্টার মতো উচ্চ নিরাপত্তা পদে অধিষ্ঠিত ছিলেন।

বর্তামানে তিনি ইরানের কট্টরপন্থী রাজনৈতিক দল ‘পপুলার ফ্রন্ট অব ইসলামিক রেভোলিউশনারি ফোর্সেস’-এর নির্বাচনী সদর দফতরের প্রধান ছিলেন।

এছাড়াও ২০২২ সাল থেকে তিনি ‘এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল’-এর সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বাঘের জোলঘাদর। এই পরিষদটি সংসদ এবং শিয়া ধর্মগুরু ও আইনবিদদের নিয়ে গঠিত ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর মধ্যকার মতপার্থক্য নিরসন করে, যারা আইনে ভেটো দিতে এবং নির্বাচন তত্ত্বাবধান করতে পারে।


বিজ্ঞাপন


LARIJANI.1

এদিকে গত ১৬ মার্চ রাজধানী তেহরানের একটি উচ্চ-নিরাপত্তা সম্পন্ন ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন ইসরায়েলের হামলায় নিহত হন এসএনএসসি প্রধান আলী লারিজানি। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ হিনেবে পরিচিত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির প্রধান সংকট ব্যবস্থাপক এবং ডি-ফ্যাক্টো (কার্যত) সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আবির্ভূত হন লারিজানি।


সূত্র: রয়টার্স, আলজাজিরা

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর