মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের মিসাইল দেখে দৌড়ে পালান ইসরায়েলি প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

ইরানের মিসাইল দেখে দৌড়ে পালান ইসরায়েলি প্রেসিডেন্ট!

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের পৃষ্টপোষক যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে ইরানের পাল্টা হামলা থেকে নিস্তার পাচ্ছে না ওয়াশিংটন ও তেলআবিব। 

কঠোরহস্তে পালটা হামলা করে যাচ্ছে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ। এতে প্রায় দিশাহারা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি। খবর আল জাজিরার।


বিজ্ঞাপন


এর মধ্যেই ঘটে গেছে আরেক কাণ্ড, ইরানের মিসাইল দেখে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দৌড়ে পালানোর একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন অবৈধ এ ভূখণ্ডের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। 

তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতেই ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। 

সেই ক্ষেপণাস্ত্র দেখে সাংবাদিকদের রেখেই দৌড়ে পালান হারজগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা। 


বিজ্ঞাপন


এর আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরায়েল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং তাদের অবশ্যই লেবাননের ভেতরে ‘কৌশলগত’ স্থাপনা দখল নিশ্চিত করতে হবে।

ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায় না। 

এর মধ্যেই তেহরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রেসিডেন্ট হারজগ।

কিরিয়াত শমোনা শহরে সেরকমই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। ওই সময় সেখানে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর