সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

নিউইয়র্কে বিমানবন্দরে ট্রাকের সঙ্গে বিমানের সংঘর্ষ, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

নিউইয়র্কে বিমানবন্দরে ট্রাকের সঙ্গে বিমানের সংঘর্ষ, ২ পাইলট নিহত

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি দমকল বাহিনীর ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে বিমানের দুই পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে কানাডীয় এয়ালাইন্স এয়ার কানাডা এক্সপ্রেসের বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে। 


বিজ্ঞাপন


এয়ার কানাডা এক্সপ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সিআরজে-৯০০ বিমানটি মন্ট্রিয়ল থেকে ৭২ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য নিয়ে উদয়ন করেছিল। 

নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে একটি বিমানে জরুরি সাহায্যের ডাক পেয়ে সেখানে যাচ্ছিল দমকল বাহিনীর ট্রাকটি, তবে তার আগেই ধাক্কা মারে বিমানটি। দমকলের ট্রাকটিকে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল’। এছাড়া এ বিষয়ে তারা আরও বিস্তারিত কিছু জানায়নি।

image

অন্যদিকে ঘটনাটির কয়েক মিনিট আগে LiveATC.net থেকে সম্প্রচারিত বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অডিওতে জানানো হয়, একটি পোড়া গন্ধ পাওয়ার কারণে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানেই যাচ্ছিল দমকলের গাড়িটি। 


বিজ্ঞাপন


সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ আরও জানিয়েছে, দমকলের ট্রাকটিতে পুলিশ কর্মকর্তারাও ছিলেন। এরমধ্যে একজন সার্জেন্ট ও একজন কর্মকর্তার হাত-পা ভেঙে গেছে। তবে তারা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ঘটনাটি তদন্তের জন্য তারা কারিগরি বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে।

সূত্র: রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর