রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১১:৪৪ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান!
ইসরায়েলের একটি যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

নিজেদের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার করেছে। খবর আল-জাজিরার।

শনিবার (২১ মার্চ) ইরানের আইআরজিসি জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। এটি ইসরায়েলের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান, যা গত তিন সপ্তাহে তারা ভূপাতিত করেছে।  

বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে অনুপ্রবেশকারী ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূমিকা রেখেছে।  

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান।

তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে। দেশটি বলছে, তাদের যুদ্ধবিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে তাতে কোনো ক্ষতি হয়নি বলে দাবি ইসরায়েলে।

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর