সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

ন্যাটো মিত্রদের ‘কাগুজে বাঘ, কাপুরুষ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কাগুজে বাঘ, কাপুরুষ: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত যোগ না দেওয়া ও হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তা না করায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোও ন্যাটো মিত্রদের কড়া ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাদের ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ মার্চ) নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ! তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘এখন এই লড়াই সামরিকভাবে জিতে গেছে (যুক্তরাষ্ট্র)। অথচ তারা (মিত্ররা) উচ্চ তেলের দাম নিয়ে অভিযোগ করছে, কিন্তু হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না—যা খুবই সহজ একটি সামরিক পদক্ষেপ এবং তেলের দাম বাড়ার মূল কারণ।’

ট্রাম্প আরও বলেন, ‘অত্যন্ত কম ঝুঁকিতে এটি করা তাদের জন্য খুবই সহজ ছিল। কাপুরুষ... আর আমরা এটি মনে রাখব!’

image


বিজ্ঞাপন


প্রসঙ্গত, সংকট মোকাবিলা ও হরমুজ প্রণালি নিরাপদে সচল রাখতে মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ডাকে সাড়া মেলেনি। ফ্রান্স, যুক্তরাজ্যসহ একের পর এক দেশ তার এই আহ্বান প্রত্যখ্যান করছে।

প্রতিক্রিয়ায় সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের তাদের প্রয়োজন নেই। আমাদের আর ন্যাটো দেশগুলোর সহায়তা প্রয়োজন নেই—আসলে কখনোই ছিল না’।

সূত্র: আলজাজিরা


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর