শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি সেনা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি সেনা গ্রেফতার

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৬ বছর বয়সী এক রিজার্ভ সেনাকে গ্রেফতার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 

ইসরায়েলি পুলিশের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমের বাসিন্দা রাজ কোহেন বর্তমান যুদ্ধের কয়েক মাস আগে থেকেই ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।


বিজ্ঞাপন


তদন্তকারীদের অভিযোগ, তাকে সংবেদনশীল তথ্য পাচার করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর কার্যপ্রণালী, ইসরায়েলি বিমানবাহিনীর ঘাঁটিগুলোর অবস্থান এবং আয়রন ডোম ব্যাটারিগুলোর অবস্থান সম্পর্কিত বিবরণও ছিল। কর্মজীবনে আয়রন ডোম ব্যবস্থাতেই কর্মরত ছিলেন তিনি।

গত ১৮ মার্চ জেরুজালেম জেলা আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে ইরানি এজেন্টের কাছে সংবেদনশীল নিরাপত্তা তথ্য হস্তান্তর করেন কোহেন। এর বিনিময়ে কোহেন ইরানের পক্ষ থেকে প্রায় ১ হাজার ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি পেয়েছিলেন।

এতে আরও বলা হয়, কোহেনের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা করা, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রুর কাছে তথ্য প্রেরণ করা এবং শত্রুকে সহায়তা করতে পারে এমন তথ্য শত্রুর কাছে প্রেরণ করার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি দণ্ডবিধিতে এ ধরণের অপরাধের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, যদিও আদালত মৃত্যুদণ্ড কার্যকর করে না।


বিজ্ঞাপন


অভিযোগপত্র অনুসারে, কোহেন ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) এরিয়াল ডিফেন্স অ্যারে-তে তার বাধ্যতামূলক সামরিক পরিষেবা সম্পন্ন করেন এবং আয়রন ডোম সিস্টেমে একজন কমান্ড ও কন্ট্রোল টেকনিশিয়ান এবং একজন লঞ্চার হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর