শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছে ইরান!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের ‘এক ক্ষুদ্র অংশ’ মাত্র ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর অনুরোধের প্রতি সম্মান দেখানো।


বিজ্ঞাপন


মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে, আর সংযম বজায় রাখা হবে না।

যুদ্ধের ইতি টানতে হলে ইরানের বেসামরিক স্থাপনার ‘ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা’ করতে হবে, যোগ করেন আরাঘচি।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর