ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গতকাল এক বিবৃতিতে তিনি জানান, খতিবকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।
বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিজ্ঞাপন
ইসমাইল খতিবকে ২০২১ সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গোয়েন্দা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি গোয়েন্দা মন্ত্রণালয় এবং সর্বোচ্চ নেতার কার্যালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই মুসলিম বিশ্ব
এ ছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ একাধিক শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠানের অধীন ইসলামি আইনশাস্ত্র অধ্যয়ন করেছেন খতিব।
অন্যদিকে, ২০২২ সালে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাইবার সক্ষমতা কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মার্কিন ট্রেজারি তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বিজ্ঞাপন
জানা যায়, খতিব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অল্প কিছুদিন পরই, ১৯৮০ সালে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) যোগ দেন।
এআর

