বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

ইরান আক্রমণের প্রতিবাদে শীর্ষ মার্কিন কর্মকর্তার পদত্যাগ  

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

ইরান আক্রমণের প্রতিবাদে শীর্ষ মার্কিন কর্মকর্তার পদত্যাগ  

যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন বা ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জোসেফ কেন্ট পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’

গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে জো কেন্ট এই পদের জন্য ৫২-৪৪ ভোটে অনুমোদন দেয় সিনেট। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। 


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত ট্রাম্পের উদ্দেশ্যে লেখা তার পদত্যাগপত্রে কেন্ট বলেন, ‘ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি স্পষ্ট যে, আমরা ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।’

চিঠিতে তিনি দাবি করেছেন, ট্রাম্প ২০২৫ সালের জুন মাস পর্যন্ত জানতেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো কেবল যুক্তরাষ্ট্রের প্রাণহানি ঘটাচ্ছে। ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী সদস্যরা একটি ভুল তথ্য প্রচারণার মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধকে উস্কে দেওয়ার সুপরিকল্পিত প্রচেষ্টায় যুদ্ধপন্থী বক্তব্য প্রচার করেছে। তারা ট্রাম্পকে বিভ্রান্ত করতে একটি ‘ইকো চেম্বার’ ব্যবহার করা হয়েছিল যে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি তাৎক্ষণিক হুমকি, তার উচিত ইসলামিক প্রজাতন্ত্রকে আক্রমণ করা এবং বিজয় দ্রুত ও সুস্পষ্ট হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ‘আমি সেই মূল্যবোধ এবং পররাষ্ট্রনীতিকে সমর্থন করি যার ওপর ভিত্তি করে আপনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে প্রচারণা চালিয়েছিলেন এবং যা আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝতে পেরেছিলেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ; যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান জীবন কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধিকে নিঃশেষ করে দেয়।’


বিজ্ঞাপন


image

কেন্ট আরও বলেন, “একজন প্রবীণ সৈনিক হিসেবে—যিনি ১১ বার যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ছিল এবং একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে—যিনি ইসরায়েলের তৈরি করা একটি যুদ্ধে তার প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছেন, আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে বা মরতে পাঠাতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না কিংবা আমেরিকানদের জীবনের বিনিময়েও সমর্থনযোগ্য নয়।”

এদিকে কেন্টের পদত্যাগের বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি। এছাড়াও যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগের এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন। 

সূত্র: বিবিসি, এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর