ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। উভচর এই যুদ্ধজাহাজটি দুই হাজার মেরিন সেনা ও নাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত সামুদ্রিক ট্র্যাকিং ডেটার বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বিজ্ঞাপন
সিএনএন-এর দেখা এআইএস ট্র্যাকিং ডেটা অনুসারে, মঙ্গলবার সকালে ইউএসএস ত্রিপোলি দক্ষিণ চীন সাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে।
মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো প্রায়শই এআইএস ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করে। তবে সিঙ্গাপুরের আশেপাশের ভারী সামুদ্রিক যান চলাচলকারী এলাকা দিয়ে যাওয়ার সময় নিরাপত্তার জন্য নিজেদের অবস্থান প্রকাশ করে।
পরিকল্পনা সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের নির্দেশে ‘ইউএসএস ত্রিপোলি’ জাহাজটি যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের (এমইইউ) ২ হাজার ২০০ সদস্যের একটি দ্রুত-প্রতিক্রিয়াশীল বাহিনীকে বহন করছে বলে ধারণা করা হচ্ছে, যারা সমুদ্র ও স্থল অভিযানের জন্য বিশেষভাবে পরিচিত।
সিএনএন এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর ৭ম ও ৫ম ফ্লিটের কাছে মন্তব্য জানতে চেয়েছে।
বিজ্ঞাপন
কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধজাহাজটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, তবে এটিকে ঠিক কোথায় মোতায়েন করা হবে বা কী কাজে ব্যবহার করা হবে, তা প্রকাশ করেননি তারা।
Marinetraffic.com-এর তথ্য অনুযায়ী, গত ১১ মার্চ জাপানের ওকিনাওয়া থেকে যাত্রা শুরু করে দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে প্রায় ২২ মাইল প্রতি ঘণ্টা গতিতে সিঙ্গাপুরের দিকে এগিয়ে যাচ্ছিল।
প্রায় ৮৫০ ফুট দীর্ঘ এবং ৪৫ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ ত্রিপোলি মূলত একটি ছোট বিমানবাহী রণতরী। এটি এফ-৩৫ স্টেলথ ফাইটার, এমভি-২২ অসপ্রে পরিবহন বিমান এবং সৈন্য অবতরণের জন্য ল্যান্ডিং ক্রাফট বহন করে। জাপানের সাসেবোতে জাহাজটির প্রধানঘাঁটি রয়েছে।
সূত্র: সিএনএন
এমএইচআর

