সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের 

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এল্লা ওয়াভিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, খামেনি যে বিমানটি ব্যবহার করতেন সেটি ‘নিখুঁতভাবে’ ধ্বংস করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘খামেনি ছাড়াও ইরান সরকারের শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা এই বিমানটি ব্যবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে অস্ত্রের চুক্তি সম্পন্ন করতেন এবং ‘অ্যাক্সিস’ভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন’।

ওয়াভিয়া আরও উল্লেখ করেন, ‘এই বিমান ধ্বংস করার ফলে ইরান সরকারের সন্ত্রাসী নেতৃত্বের পক্ষে তাদের মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করা এবং সামরিক শক্তি গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। একইসাথে শাসকগোষ্ঠীর ক্ষমতা পুনর্নির্মাণের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে ইরান সরকার একটি অতিরিক্ত কৌশলগত সম্পদ হারিয়েছে।’

এদিকে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার প্রথম দিনেই নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।       


বিজ্ঞাপন


সূত্র: বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর