সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ১০ রোগী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ১০ রোগী

ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু হয়েছে। রোগীদের উদ্ধারে গিয়ে আহত হয়েছেন হাসপাতালটির ১১ কর্মী।

সোমবার দিবাগত রাতে কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে আগুন লাগে।


বিজ্ঞাপন


ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন লাগার পর সাতজন রোগী ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হাসপাতাল পরিদর্শনে নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানান, ‘সম্ভবত বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ট্রমা আইসিইউ, আইসিইউ এবং পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ছিলেন। সাতজন সেখানেই মারা যান। বাকিদের সরিয়ে আনা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন। তাদের মধ্যেও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এখন।’

প্রত্যেক মৃতের পরিবারকে ২৫ লক্ষ ভারতীয় টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর দীপক কুমার দাস জানান, “রাত দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটে। আমি খবর পাই রাত তিনটা নাগাদ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছই আমি। সেই সময়ে বৃষ্টি পড়ছিল। যতদূর জানতে পারছি, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হলে জানা যাবে যে পুরোনো এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুন লাগে, না কি অন্য কোনো কারণ ছিল।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর