বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মজা করার জন্য আরও কয়েক বার খারগে হামলা চালাতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

মজা করার জন্য আরও কয়েক বার খার্গে হামলা চালাতে পারি!: ট্রাম্প

শুধু মজা করার জন্য আরো কয়েকবার ইরানের তেলের প্রধান ঘাঁটি খারগ দ্বীপে হামলা চালাতে পারে আমেরিকা। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিনবাহিনী খারগে পর পর কয়েক দফা বোমা ফেলে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, এমন হামলা পশ্চিম এশিয়ার ইতিহাসে আগে কখনও হয়নি। 

তবে খারগে তেলের ভাণ্ডারগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এর পরই ইরানের তরফ থেকে পাল্টা হুঙ্কার আসে। পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করেছে তেহরান। তার মধ্যেই শনিবার শত্রুকে ব্যঙ্গ করলেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, আমরা শুধু মজার ছলেই আরও কয়েক বার খারগে আক্রমণ করতে পারি।

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কেন এখনও সমঝোতা সম্ভব হল না? ট্রাম্পের দাবি, তেহরান চুক্তির জন্য প্রস্তুত। তারা যুদ্ধবিরতিই চাইছে। কিন্তু তাদের দেওয়া শর্তগুলি এখনও তার পুরোপুরি পছন্দ হয়নি। ট্রাম্পের কথায়, ‘শর্তগুলো এখনও তেমন ভাল হয়নি।’

খারগে বোমাবর্ষণের পর ট্রাম্প দাবি করেছিলেন, ওই দ্বীপটিতে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এর পর হুঁশিয়ারি দেন, আমেরিকাকে পশ্চিম এশিয়ার যে সব দেশ সাহায্য করছে, তাদের তেল ভাণ্ডার গুঁড়িয়ে দেবে তেহরান। তার পরেও অবশ্য কোনও পক্ষই সুর নরম করেনি। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর