মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৫:১১ এএম

শেয়ার করুন:

মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তার ‘মাথার দামও’ ঘোষণা করেছে দেশটি। একই সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের তথ্যের জন্যও পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের জন্য ১০ মিলিয়ন তথা ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত একটি ব্যানারে মোজতবা খামেনি, তার নিহত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকায় থাকা অন্য নামের মধ্যে আছেন সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব।

ব্যানারে নাম উল্লেখ না করে আরও চারটি পদের কথা বলা হয়েছে- সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা।

ব্যানারের তথ্য অনুযায়ী, এই ব্যক্তিদের আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও নির্দেশনার সঙ্গে যুক্ত প্রধান নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে আরও বলা হয়, শাখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা, আয়োজন ও বাস্তবায়নের জন্য দায়ী।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম জানায়, এই ব্যক্তিদের সম্পর্কে অথবা আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্ক-ভিত্তিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এ প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ব্যানারটিতে উল্লেখ করা হয়েছে যে, যোগ্য বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।

সূত্র: তুর্কিটুডে

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর