শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে দেশটিতে ৩২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।  

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে বলছে, গত ২৮ ফেব্রুয়ারী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬ থেকে ১০ লাখ ইরানি পরিবারের কমপক্ষে ৩২ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।


বিজ্ঞাপন


ইউএনএইচসিআর কর্মকর্তা আয়াকি ইতো বিবৃতিতে বলেছেন, বাস্তুচ্যুত এসব পরিবারের বেশিরভাগই তেহরান এবং অন্যান্য প্রধান শহরাঞ্চল থেকে দেশের উত্তর এবং গ্রামীণ এলাকার দিকে নিরাপত্তার খোঁজে পালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে, যা মানবিক চাহিদার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

এরআগে বুধবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে; চলমান ইসরায়েলি-মার্কিন যুদ্ধে ইরানজুড়ে কমপক্ষে ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল-কলেজ এবং সাহায্য কেন্দ্রও রয়েছে। 


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে কমপক্ষে ৭৭টি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালএবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ১৬টি সুবিধা মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে আন্তর্জাতিক নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

ইরানি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশজুড়ে এখন পর্যন্ত মার্কিন-ইসরায়েলি হামলায় ১৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার বেসামরিক ইরানি। 

সূত্র: আলজাজিরা

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর