রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানে হামলা বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

ইরানে হামলা বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আহ্বান রাশিয়ার

ইরানের ওপর হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পারে এবং সংঘাতকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।


বিজ্ঞাপন


তিনি বলেস, ‘রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে এবং শান্তিপূর্ণ উপায়ে যেকোনো দ্বন্দ্ব সমাধান করার চেষ্টা করছে।’

চলমান উত্তেজনাকে গভীর উদ্বেগজনক বলে বর্ণনা করে তিনি বলেন, ‘ওয়াশিংটন এবং তেল আবিবের অবৈধ সামরিক পদক্ষেপের এই অঞ্চলজুড়ে মানবিক পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাদের যৌথ হামলায় ইরানের হাজার হাজার বেসামরিক হতাহত এবং কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছেন।’

এরআগে গত সোমবার (৯ মার্চ)  ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরালোলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা ছিল ‘খোলামেলা ও গঠনমূলক। ওয়াশিংটনের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।’


বিজ্ঞাপন


রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকফ দেশটির গণমাধ্যমকে জানান, আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় আলোচনার ওপর।

তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।

 
সূত্র: রয়টার্স, আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর