শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলা, নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলা, নাবিক নিহত

ইরাকের দক্ষিণাঞ্চলের আল-ফাও বন্দর এলাকায় দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাদ মান বলেন, দুটি তেলবাহী ট্যাংকারে ‘কাপুরুষোচিত নাশকতামূলক হামলা’ চালানো হয়েছে।

তিনি জানান, হামলাটি ইরাকের জলসীমার ভেতরে সংঘটিত হয়েছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন।

এদিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে ইরাকি জলসীমায় সংঘটিত এই হামলার পেছনে বিস্ফোরকবোঝাই নৌযান ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে।

হামলার পর দুটি ট্যাংকারে আগুন ধরে যায়। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নেওয়া হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ চলছে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর