রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের, শতাধিক হতাহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের, শতাধিক হতাহতের দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের নিজেদের ৩৮তম ধাপের হামলার শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এরই অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানি সেনা বাহিনীর অভিজাত শাখাটি। 

বুধবার ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “আইআরজিসি নৌবাহিনী পবিত্র রমজান মাসের ২১তম রাতে এই অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামোতে একটি শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক অভিযান পরিচালনা করেছে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান অপারেশন ‘ট্রু প্রমিজ ৪’-এর ৩৮তম ধাপ, যার সাংকেতিক নাম ‘ইয়া হায়দার আল-কারার (আঃ)’।”


বিজ্ঞাপন


আইআরজিসি দাবি করেছে, ‘কুয়েতের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটিতে দুইটি শক্তিশালী ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, এতে আহত ১০০ জন মার্কিন ব্যক্তিকে আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’ কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত আল-উদাইরি ঘাঁটি বর্তমানে বিউরিং ঘাঁটি নামে পরিচিত।

বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, তারা বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ‘মিনা সালমান বন্দরে’ অবস্থিত মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, যার মধ্যে গুরুত্বপূর্ণ ‘এলইএডিএস’ সিস্টেমও রয়েছে- ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এছাড়াও কুয়েতের দুইটি নৌঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’ এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা করা হয়েছে বলে দাবি করে আইআরজিসি।

সন্ত্রাসী যুক্তরাষ্ট্র এবং অপরাধী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে উল্লেখ্য করে বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, ‘আমরা কেবল শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ চাই। আমাদের এই লড়াই তখনই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া সরে যাবে।’


বিজ্ঞাপন


সূত্র: তাসনিম নিউজ

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর