বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হলেও ‘সুস্থ ও নিরাপদ’ আছেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হলেও ‘সুস্থ ও নিরাপদ’ আছেন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধে আহত হওয়া সত্ত্বেও ‘নিরাপদ এবং সুস্থ’ আছেন বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

বুধবার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে ইরানের একজন সরকারি উপদেষ্টা পেজেশকিয়ান বলেছেন, ‘আমি খবর পেয়েছি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে তার সঙ্গে যোগাযোগ আছে আমার এমন কয়েকজন বন্ধু  নিশ্চিত করেছেন— আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন’।


বিজ্ঞাপন


এরআগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত সৈনিক’ বলে অভিহিত করে সংবাদ েপ্রকাশ করে। তবে তিনি কখন বা কি ধরনের আঘাত পেয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। 

মাত্র তিন দিন আগে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরী হওয়ার পর থেকে মোজতবা খামেনির স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যেই ইউসুফ পেজেশকিয়ানের এই মন্তব্য এলো। যদিও সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে এখনো জনসম্মুখে আসেনি মোজতবা। 

এদিকে তিনজন ইরানি এবং দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান


বিজ্ঞাপন


এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর