যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় ইসরায়েলজুড়ে কমপক্ষে দুই হাজার ৩৩৯ জনকে আহত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা অতিমাত্রায় সংকটজনক।
মঙ্গলবার এক বিবৃতিতে আরও বলেছে, ইরানের হামলায় আঘাত পেয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছে—এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনজন গুরুতর, দু’জন মাঝারি অবস্থায়, ১৭২ জনের অবস্থা হালকা এবং ১০ জন উদ্বেগজনিত রোগে ভুগছেন।
বিজ্ঞাপন
এছাড়াও এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ, যার মথ্যে মধ্যাঞ্চলীয় শহর বেইত শেমেশে একটি বোমাআশ্রয় কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ৯ জন নিহত হয়েছে।
অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৩০০ জন এবং আহত হয়েছেন ১০ হাজারেরও অধিক।
প্রসঙ্গত, গত ১ মার্চ সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
সূত্র: বিবিসি
বিজ্ঞাপন
এমএইচআর

