মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

ইসরায়েলের মধ্যঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, সোমবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই মধ্য ইসরায়েলের ইয়েহুদ এলাকায় নির্মাণকাজ চলাকালিন এক ভবনে এক হামলার ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


এমডিএ এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা আহত ব্যক্তিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। কিন্তু জখম গুরুতর হওয়ায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।’’

উদ্ধারকারীরা দলের সদস্যরা বলেছেন, ধ্বংসাবশেষের আঘাতে শরীরে গুরুতর জখম হওয়া আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরেও বিস্ফোরকের ধাতব টুকরার গুরুতর আঘাত রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। 

ইসরায়েলি সরকার নিশ্চিত করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।


বিজ্ঞাপন


সূত্র: আলজাজিরা, বিবিসি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর