দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এক ঘণ্টার মধ্যে তিন দফায় মিসাইল ছুড়েছে ইরান।
সোমবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে প্রথম মিসাইল ছোড়া হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও দুই দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, মিসাইল হামলার প্রভাবে তেলআবিবসহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
এরমধ্যে এক নারী মিসাইলের ধ্বংসাবেশ পড়ে আহত হয়েছেন বলে শোনা গেছে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনির নিয়োগের পরপরই সোমবার ইসরাইল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই হামলাটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৩০তম পর্যায়ের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নেতৃত্বের অধীনে এটিই ইসরাইলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরাইলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।
এই হামলার মাধ্যমে মোজতবা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে।
এদিকে, রুশ গোয়েন্দা সংস্থার অসমর্থিত খবরে জানা গেছে- ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রর মারাত্মক ক্ষতি হয়েছে।
যুদ্ধের প্রথম ৩ দিনের মধ্যেই ইসরায়েল তাদের ১১ জন পারমাণবিক বিজ্ঞানী, ৬ জন আইডিএফ জেনারেল, বিমান বাহিনীর ১৯৮ অফিসার ৪৬২ জন সৈন্য এবং মোসাদের ৩২ জন এজেন্টকে হারিয়েছে।
এর পাশাপাশি যা আমেরিকা প্রকাশ করেনি তা হলো- প্রায় ২০০ মার্কিন সেনা মারা গেছে ইসরায়েলে। ইসরায়েলের বাইরে মধ্যপ্রাচ্যের অন্য দেশেও প্রায় ১৬০ জন মার্কিন সেনা মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।
হতাহত হয়েছে অসংখ্য মার্কিন ও ইসরায়েলি সেনা। কিন্তু তারা বরাবরই নিজেদের সেনার হতাহতের প্রকৃত সংখ্যা লুকিয়ে আসছে।
এছাড়াও ইহুদী বসতী স্থাপনকারী মারা গেছে ৬০ জনেরও বেশি। রুশ তথ্য যদি সঠিক হয় তবে আমেরিকার অবস্থা ভিয়েতনামের মতোই হবে।
এটাতো গেলো সেনা হারানোর হিসাব। আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু বিশাল। সিএনএন দাবি করেছে যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় আমেরিকার ৩.৭ বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয় ১০০ ঘণ্টায় ক্ষয়ক্ষতি হয়েছে ৮.২ বিলিয়ন। এরপরের তথ্য এখনো প্রকাশ করেনি।
-এমএমএস

