বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৭:২২ এএম

শেয়ার করুন:

হেজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি দুই সেনা নিহত
হেজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি দুই সেনা নিহত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার (৭ মার্চ) দক্ষিণ লেবাননে এক যুদ্ধে দুই সৈন্য নিহত এবং একজন অফিসার আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রথম নিহত ব্যক্তি হলেন ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার যিনি ৯১তম ডিভিশনে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।


বিজ্ঞাপন


দ্বিতীয় নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে, কিন্তু তার নাম এখনও প্রকাশ করা হয়নি।

এছাড়াও, একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

দক্ষিণ লেবাননের এই ঘটনার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যম সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাতে দক্ষিণ লেবাননের একটি স্থানে বিকল হয়ে পড়া একটি যানবাহন উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছিল।

সেই সময় তাদের লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের ধরন নিয়ে এখনও তদন্ত চলছে।


বিজ্ঞাপন


এতে দুইজন সেনা নিহত এবং আরেকজন আহত হন।

ঘটনার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর