রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত
বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রোববার (০৮ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল–জাজিরা অ্যারাবিক এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


এর আগে, শনিবার আল-জাজিরা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবী চিত শহরে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর অন্তত তিন সদস্য এবং জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের একজন সদস্য রয়েছেন। হামলায় অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হতাহতদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীরা কাজ করছেন।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরেই নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে বেকা উপত্যকার মতো এলাকাগুলোতে হামলার তীব্রতা বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর