রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:২২ এএম

শেয়ার করুন:

নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ, তদন্তে পুলিশ
ফাইল ছবি

নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

বিস্ফোরণটি কেন ঘটেছে বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির পুলিশ।


বিজ্ঞাপন


বিবৃতিতে আরো বলা হয়, ‘পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর