শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে দফায় দফায় হামলার জেরে দ্রুত ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অস্ত্রের উৎপাদন বৃদ্ধি করছে কয়েক গুণ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো উন্নতমানের অস্ত্রের উৎপাদন চারগুণ বাড়াতে সম্মত হয়েছে। খবর বিবিসির।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ মার্চ) হোয়াইট হাউসে প্রতিরক্ষা শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের বড় প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে উৎপাদন ও উৎপাদনসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

আরও পড়ুন: সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সেখানে তারা দ্রুততম সময়ের মধ্যে ‘এক্সকুইজিট ক্লাস’ বা উন্নত শ্রেণির অস্ত্রের উৎপাদন চারগুণ বাড়াতে সম্মত হয়েছে।


বিজ্ঞাপন


ট্রাম্প আরও বলেন, এসব অস্ত্রের উৎপাদন বাড়ানোর উদ্যোগ বৈঠকের প্রায় তিন মাস আগেই শুরু হয়েছে এবং অনেক অস্ত্র কারখানায় ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের প্রায় অসীম মজুত রয়েছে। এই ধরনের গোলাবারুদ বর্তমানে ইরানে সামরিক অভিযানে ব্যবহার করা হচ্ছে এবং সম্প্রতি ভেনেজুয়েলাতেও ব্যবহার করা হয়েছে। 

পাশাপাশি এই ধরনের অস্ত্রের অর্ডার আরও বাড়ানো হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকে যুক্তরাষ্ট্রের বড় প্রতিরক্ষা কোম্পানি যেমন- বিএই সিস্টেমস, বোয়িং, হানিওয়েল এয়ারোস্পেস, এলথ্রিহ্যারিস মিসাইল সল্যুশনস, লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং রেথিয়নের প্রধান নির্বাহীরা অংশ নেন। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর