শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ

লেবানন সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলায় আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সেনাবাহিনী। আহত সেনাদের মধ্যে ইসরায়েলের উগ্র অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলেও রয়েছেন। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার ভোরে উত্তর ইসরায়েলে সীমান্ত এলাকায় এই হামলা চালায় হিজবুল্লাহ। আহত সেনারা গিভাতি ব্রিগেডের সদস্য, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


এদিকে অর্থমন্ত্রী বেটজালেল স্মোট্রিচের কার্যালয় রকেট হামলায় সামান্য আহতদের মধ্যে স্মোট্রিচের ছেলেও রয়েছেন বলে নিশ্চিত করেছে।

এরআগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইরানের প্রতি সংহতি জানিয়ে গত সোমবার রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় লেবাননেও ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি দক্ষিণ লেবাননে সেনা মোতায়েনও করেছে দখলদার দেশটি। 

এদিকে ইসরায়েলের উগ্র ও কট্টর ডানপন্থি দলের নেতা বেজলেল স্মোট্রিচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থি সহিংসতা, মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। 

সম্প্রতি তিনি লেবাননের রাজধানী বৈরুতে একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।


বিজ্ঞাপন


সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর