আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে জোবাইদুল আমিনকে (২৮) নামে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা— ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তাকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল।
বিজ্ঞাপন
পোস্টে তিনি বলেন, ‘এফবিআই এবং আমাদের মহান অংশীদাররা (মালয়শিয়ার আইনশৃঙ্খলা বাহিনী) ২৮ বছর বয়সী বাংলাদেশী জোবাইদুল আমিনকে গ্রেফতার করেছে, যিনি ২০২২ সাল থেকে আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে ওয়ান্টেড ছিলেন।’
তিনি আরও বলেন, ‘গতকাল (০৫ মার্চ) রাতে তাকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে এসেছে এফবিআই। যেখানে তাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।’
The @FBI and our great partners have arrested Zobaidul Amin, 28, a Bangladeshi national who has been wanted since 2022 on charges including running an international child sexual exploitation enterprise.
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) March 5, 2026
As of last night, Amin was transferred by FBI Anchorage from Malaysia back… pic.twitter.com/9tikZxQzky
এফবিআইয়ের তথ্য মতে, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কা অঙ্গরাজ্যের একটি গ্র্যান্ড জুরি জোবাইদুল আমিনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র পরিচালনাসহ মোট ১৩টি ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।
বিজ্ঞাপন
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন জোবাইদুল। এরপর বিভিন্ন কৌশলে তাদের ওপর চাপ সৃষ্টি করে যৌনভাবে স্পষ্ট ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। আলাস্কা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও বিদেশের বিভিন্ন দেশের শত শত শিশু তার শিকারে পরিণত হয়েছে।
বর্তমানে জোবাইদুল আমিন মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। ২০২২ সালে মালয়েশিয়াতেও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।
এদিকে ফেডারেল আইন অনুযায়ী- অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এমএইচআর

