মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে আজ বুধবার (৪ মার্চ)।
প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণে আসবে। খবর নিউইয়র্ক টাইমসের।
বিজ্ঞাপন
বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় বুধবার বেলা ১১টায়। বিকেল ৪টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
রেজুলিউশনটির প্রস্তাবকদের দাবি, ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা এবং প্রশাসনকে আরও দায়িত্বশীল ও সাংবিধানিক কর্তৃপক্ষের অধীনে রাখা এই প্রস্তাবের লক্ষ্য।
অন্যদিকে ট্রাম্প সমর্থকদের ভাষ্য, এই প্রস্তাবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে প্রেসিডেন্টের একচ্ছত্র সামরিক ক্ষমতাকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে সমালোচনা জোরদার হয়েছে যে, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন।
মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে এতো বড় হামলায় চালাতে পারেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
যদিও কংগ্রেসকে উপেক্ষা করে হামলা শুরুর ঘোষণা দেন ট্রাম্প। দেশটির আইন প্রণেতারা ট্রাম্পের এমন পদক্ষেপ সমর্থন করছেন না বলা জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
-এমএমএস

