যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো ‘কঠোর আঘাত’ হানেনি এবং বড় ধরনের হামলা চালানো এখনো বাকি। তিনি জানান, শিগগিরই দেশটিতে ‘মূল আক্রমণ’ চালানো হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—জানতে চাইলে ট্রাম্প ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, ‘আমরা সত্যিই তেমন কিছু করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই নিরাপদ স্থানে অবস্থান করুক। বর্তমানে বাইরের পরিস্থিতি মোটেও নিরাপদ নয়।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ বা অনিরাপদ হয়ে উঠতে পারে। তিনি উল্লেখ করেন, ‘আমরা এখনো ইরানের ওপর কঠোর আঘাত করা শুরুই করিনি। বড় ধরনের হামলা এখনো আসেনি; মূল আক্রমণটি খুব শিগগিরই আসছে।’
/একেবি/

