বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানে হামলার প্রতিবাদে নিউইয়রর্কে মার্কিনিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন

ইরানে হামলার প্রতিবাদে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভ মিছিল হয়েছে। তারা কোনও ভাবেই এ যুদ্ধ মেনে নিতে পারছেন না বলে জানান।

ইজরায়েল ও আমেরিকার হঠাৎ করে শনিবার সকালে ইরানে হামলার পর থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এ যুদ্ধে ইসরায়েল মদত দিচ্ছে আমেরিকাকে। খবর আল-জাজিরার।


বিজ্ঞাপন


শনিবার ইরানে একসঙ্গে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা। তার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। 

এই আবহে আমেরিকার অন্দরে যুদ্ধবিরোধী আওয়াজ তুললেন নিউইয়র্কসহ বিভিন্ন শহরের বাসিন্দারা। তাদের সঙ্গে যুদ্ধবিরোধী আওয়াজ তুললেন মেয়র জোহরান মামদানিও।

শনিবার রাতে তার এক্স হ্যান্ডেলে তিনি এই হামলাকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন। একের পর এক শহরে বোমাবর্ষণ, এই হত্যালীলা, আমেরিকা কোনও দিন চায়নি বলে মন্তব্য করেছেন। আমেরিকাবাসী শান্তির পক্ষে বলে জানান মামদানি।


বিজ্ঞাপন


এই পরিস্থিতিতে তিনি নিউ ইয়র্কের বাসিন্দাদের নিরাপদে রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন। আর তা যাতে সম্ভবপর হয় সেজন্য পুলিশ প্রশাসন এবং জরুরি পরিস্থিতি ব্যাবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন তিনি। 

এ ছাড়াও শহরের সংবেদনশীল স্থানগুলিত নদরদারি ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশও দিয়েছেন।

আমেরিকায় কর্মসূত্রে বসবাসকারী ইরানের নাগরিকদের উদ্দেশে তিনি জানান, দুই দেশের মধ্যে সংঘর্ষ চললেও তারা নিউইয়র্কে নিরাপদ আশ্রয়ের মধ্যে থাকবেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর