বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিতে যে শর্ত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম

শেয়ার করুন:

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলতে যে শর্ত দিলেন ট্রাম্প

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে, এ ক্ষেত্রে মস্কোকে শর্ত দিয়েছেন তিনি। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে উপনিত হলেই কেবল তিনি রাশিয়ার নিষেধাজ্ঞা তুলতে সহায়তা করবেন। খবর তাসের। 


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে কোনও শীর্ষ পর্যায়ের আলোচনার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। 

টেক্সাস সফরের আগে শুক্রবার হোয়াইট হাউসের সামনে সাউথ লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ কখা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি নিষেধাজ্ঞা তুলে নিতেই চাই। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ জোরদার হবে।


বিজ্ঞাপন


ট্রাম্প বলেন, আমি ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চাই। আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছি। আমরা যুদ্ধের অবসান দেখতে চাই এবং আমরা তা দ্রুত শেষ করতে চাই।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর