শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

বিএনপি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় ভারত

বিএনপি নেতৃত্বধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নয়াদিল্লি সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে চানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।’


বিজ্ঞাপন


জয়সওয়াল বলেন, ‘ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ রয়েছে ভারত।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। নতুন সরকারের অধীনে এই সম্পর্ক আরও গভীর হবে বলেই আশা করছে নয়াদিল্লি।

ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম জয়সওয়াল আরও জানান, ‘ভিসা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লি আলোচনা করবে।’

এদিকে প্রায় দুই মাস বন্ধ রাখার পর ভারতের রাজধানী দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্নির্মাণের প্রথম পদক্ষেপ হিসেবে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটলো।

এরআগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। তার এই ঘোষণার পরের দিনই দিল্লিতে ভিসা ও কনস্যুলার সেবায় ফিরল বাংলাদেশ হাই কমিশন।

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর