সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

তারেক রহমানকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় তারেক রহমান ও তার দল বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছে তিনি।  

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। 


বিজ্ঞাপন


পোস্টে শেহবাজ শরিফ বলেছেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে অভূতপূর্ব বিজয়ের নেতৃত্ব দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’

বার্তায় আরও বলা হয়, ‘দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণসমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।

এছাড়াও ইতোমধ্যেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনা প্রেসিডেন্ট শি জিং পিং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়সহ বিশ্বে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা।  


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর