শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভারতে আটক জেএমবি মিজানের সাজা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম

শেয়ার করুন:

ভারতে আটক জেএমবি মিজানের সাজা বাড়ল

ভারতের পশ্চিমবঙ্গে ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত কাওসার ওরফে ‘বোমারু’ মিজানকে আরও একটি মামলায় ৮ বছরের সাজা দিয়েছে কলকাতার একটি আদালত। 

এর আগে ২০২১ সালে তাকে ২৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৮ সালে আগস্টে মিজানকে গ্রেফতার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।  


বিজ্ঞাপন


কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্সের দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার তাকে এই সাজা দেওয়া হয়েছে। ৮ বছরের সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছিলেন, বিস্ফোরণের পর দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। 

কখনও কলের মিস্ত্রি, কখনও কারিগর সেজে ঘুরে বেরিয়েছিলেন। পশ্চিমবঙ্গ ও আসামকে কেন্দ্র করে জিহাদের প্রস্তুতি চালিয়েছিলেন বলে অভিযোগ আছে এই জেএমবি জঙ্গি নেতার বিরুদ্ধে। 


বিজ্ঞাপন


২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার তদন্তে নামে পুলিশ, আসে জাতীয় নিরাপত্তা সংস্থা। 

ঘটনাস্থল থেকে ৫৫টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আরডিএক্স, সিম কার্ড উদ্ধার করেন তদন্তকারীরা। পরবর্তীতে এই ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। ১৯ জন দোষ স্বীকার করে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর