রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভারতে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৬ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

ভারতে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৬ 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের পর কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন খনিটির ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

বৃহস্পতিবার সকালে পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলার থাংস্কু এলাকায় অবৈধ কয়লা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। 


বিজ্ঞাপন


রাজ্য পুলিশের মহাপরিচালক আই নংরাং বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কবে আরও অনেক লোক আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে’।

পূর্ব জৈন্তিয়া পাহাড়ের পুলিশ সুপার (এসপি) বিকাশ কুমার জানিয়েছেন, বিস্ফোরণে আহত একজনকে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলং হাসপাতালে পাঠানো হয়।

খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কিনা জানতে চাইলে কুমার বলেন, ‘হ্যাঁ, মনে হচ্ছে তাই।’ তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত করা হবে।

এদিকে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর কার্যালয় এক এক্স বার্তায় মোদি বলেন, ‘মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দুর্ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক।’  

মোদি কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকেনিহতদের পরিবারকে ২ লক্ষ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও গভীর শোক জানিয়েছেন এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। 

প্রস্ঙ্গত, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল (এনজিটি) ২০১৪ সালে মেঘালয়ে পরিবেশগত ক্ষতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ‘র‍্যাট-হোল’ (সাধারণত ৩-৪ ফুট উঁচু সরু সুড়ঙ্গ খনন করা হয়) এবং অন্যান্য অবৈজ্ঞানিকভাবে কয়লা খনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, একই সাথে এই ধরনের পদ্ধতির মাধ্যমে উত্তোলিত কয়লা অবৈধ পরিবহনকেও সীমিত করেছিল। তবে তা সত্ত্বেও অবৈধভাবে কয়লা উত্তোলন চলছে এবং প্রায় এই ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়।


এমএইআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর