বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে উবার চালাচ্ছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে উবার চালাচ্ছেন পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার

আর্থিক সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে উবারের গাড়ি চালাচ্ছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির সংসদের সাবেক ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর যুক্তরাষ্ট্র শাখার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞাপন


পোস্টে পিটিআই দাবি করেছে, ‘সুরিকে পাকিস্তান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এরপর তার নামে কয়েক ডজন ভুয়া মামলা, পরিবারের সদস্যদের অপহরণ, তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। গণতন্ত্র, আইনের শাসন এবং পাকিস্তানের জনগণের মর্যাদার জন্য ইমরান খানের পাশে দাঁড়ানোর জন্য অনেকে মতো তাকেও মূল্য দিতে হয়েছে।’

সাক্ষাৎকারে সুরি বলেন, ‘তারা (পাকিস্তান সরকার) আমার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। অনেক চ্যালেঞ্জের পর আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। আমি এখানে সংগ্রাম করছি... আমি কখনো কল্পনাও করিনি যে আমাকে এখন যে ধরণের কাজ করতে হবে- আমি উবার চালাচ্ছি। কিন্তু সৎভাবে জীবিকা নির্বাহ করতে পেরে আমি গর্বিত।’

নিজেকে ইমরান খানের আদর্শের সাথে সম্পৃক্ত একজন রাজনৈতিক কর্মী এবং সেই দৃষ্টিভঙ্গির সাথেই অটল রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বর্তমান পাকিস্তান সরকারের অন্যায় ও অন্যায় সকলের সামনে প্রকাশিত হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি তাদের নিষ্ঠুরতা শিকার হয়ে মিথ্যা মামলায় কারারুদ্ধ রয়েছেন’। 


বিজ্ঞাপন


সুরি দাবি করেন, তিনি একসময় ইসলামাবাদে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)-তে একটি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তিনি কখনও সেখান থেকে ব্যক্তিগত সম্পদ অর্জন করেননি। 

তিনি বলেন, ‘আল্লাহর দয়ায়, আমার একটি ফ্ল্যাটও ছিল না। আমি মর্যাদা এবং বিনয়ের সাথে আমার জীবনযাপন করেছি।’  

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের ১৯তম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন সুরি। ২০২২ সালের ১৬ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোট এড়াতে এবং দলের সিদ্ধান্তের সাথে সংহতি জানিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর