বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

ইলন মাস্কের সম্পদ ছাড়াল সাড়ে ৮০০ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

ইলন মাস্কের সম্পদ ছাড়াল ৮০০ বিলিয়ন ডলার

ব্যক্তিগত সম্পদমূল্যের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন মার্কিন ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠার টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ লাখ ৭১ হাজার কোটি টাকা। তার রকেট নির্মাতা প্রতিষ্ঠান- স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা- এক্সএআই অধিগ্রহণ করার পর এই নতুন মাইলফলক ছুঁয়েছেন মাস্ক।

ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ হিসাব অনুযায়ী, স্পেসএক্স-এক্সএআই একীভূতকরণের ফলে সম্মিলিত প্রতিষ্ঠানটি মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমে মাস্কের সম্পদ বেড়েছে প্রায় ৮৪ বিলিয়ন ডলার, এতে তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৮৫২ বিলিয়ন ডলারে।


বিজ্ঞাপন


তিনি এখন নতুন সম্মিলিত কোম্পানির প্রায় ৪৩ শতাংশের মালিক, যার আনুমানিক মূল্য ৫৪২ বিলিয়ন ডলার। আর চুক্তির আগে স্পেসএক্সে ইলন মাস্কের আনুমানিক ৪২ শতাংশ মালিকানা ছিল, যার মূল্য ধরা হয়েছিল প্রায় ৩৩৬ বিলিয়ন ডলার এবং এক্সএআই-তে ৪৯ শতাংশ অংশীদারিত্ব ছিল, যার মূল্য প্রায় ১২২ বিলিয়ন ডলার।

এছাড়া টেসলার প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক মাস্ক, যার মূল্য আনুমানিক ১৭৮ বিলিয়ন ডলার। পাশাপাশি টেসলার শেয়ার অপশন রয়েছে আরও প্রায় ১২৪ বিলিয়ন ডলারের, যদিও এর মধ্যে গত নভেম্বর অনুমোদিত রেকর্ড পারিশ্রমিক প্যাকেজ অন্তর্ভুক্ত নয়।

এর আগে গত ডিসেম্বরেই ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক অতিক্রম করেন।


বিজ্ঞাপন


বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের পূর্বাভাস অনুযায়ী, প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে বাড়ছে মাস্কের সম্পদ। এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যেই তিনি বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিযোগিতায় তিনি একা নন। 

সংস্থাটির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর