শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের কাছ থেকে রণতরী সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ এএম

শেয়ার করুন:

jahaj
ছবি- সংগৃহীত

কূটনৈতিক তিক্ততা ও সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাকে পাশ কাটিয়ে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই পরিস্থিতিতে ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’সহ নৌবহর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলের কাছাকাছি এলাকা থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা ডেস্ট্রয়ার ও সাবমেরিন প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। 


বিজ্ঞাপন


বর্তমানে স্ট্রাইক গ্রুপটি বাহার বন্দর থেকে প্রায় ১,৪০০ কিলোমিটারে দূরে পারস্য উপসাগরের আদেন এবং সোকোত্রা দ্বীপের পূর্বে একটি অঞ্চলে অবস্থান করেছে।

ইরানি কর্মকর্তারা যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, তখনই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। মার্কিন কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। 
 
যদিও যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে বলে স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ফের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
 
ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, বড় জাহাজ– সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি ইরানের সঙ্গে আমাদের আলোচনাও চলছে, দেখা যাক বিষয়টি কীভাবে এগোয়।’
 
ট্রাম্প আরও বলেন, ‘যদি আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি, সেটি খুব ভালো হবে। আর যদি না পারি, তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে।’
 এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, দেশটির সামরিক নীতিতে পরিবর্তন আনা হয়েছে এবং তা এখন আরও ‘আক্রমণাত্মক’ পর্যায়ে প্রবেশ করেছে। 

এমন পরিস্থিতিতে, অঞ্চলটির গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সামরিক গতিবিধি ও কৌশলগত বার্তা আন্তর্জাতিক মহলে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব পদক্ষেপের আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাবও মূল্যায়ন করছেন বিশ্লেষকরা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর