বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাড়ে ৩ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

সাড়ে ৩ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত জানুয়ারি মাসে দেশব্যাপী অভিযান চালিয়ে তিন হাজার ৫০০ প্রবাসীকে গ্রেফতারের পর নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করার অংশ হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশের সব গভর্নরেটে সমন্বিত অভিযানের মাধ্যমে ওই প্রবাসীদের গ্রেফতার ও প্রত্যাবাসন করা হয়। 

প্রত্যাবাসন করা বিশ্বের বিভিন্ন দেশের এসব প্রবাসীদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এর মধ্যে অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরাও ছিলেন। 

সাম্প্রতিক বছরগুলোতে টেকসই আইন প্রয়োগের প্রচেষ্টার অংশ হিসেবে হাজার হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠিছে মধ্যপ্রাচ্যের এই দেশ। বিশেষ করে করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের কারণে কঠোর অবস্থানে রয়েছে কুয়েত। 

কুয়েতি কর্তৃপক্ষ বারবার বলেছে, আইনি বাধ্যবাধকতা কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। 

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপগুলো কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করার বৃহত্তর কৌশলের অংশ। 

কুয়েতের চলমান এ নিরাপত্তা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারি মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী: বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের রিজার্ভের দেশ কুয়েতে বর্তমানে প্রবাসীর সংখ্যা প্রায় ৩৬ লক্ষ ৭৪ হাজার, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই প্রবাসী। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন ভারতের (প্রায় ১০ লাখ ৫৯ হাজার), এরপরই রয়েছে মিশরের অবস্থান (প্রায় ৬ লাখ ৬৭ হাজার)। তৃতীয় বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠী হলো বাংলাদেশি, যাদের মোট সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার, যা দেশটির মোট জনসংখ্যার ৬ শতাংশ।

সূত্র: গালফ নিউজ

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর