মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

তীব্র দাবদাহের কারণে যুক্তরাজ্যে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

তীব্র দাবদাহের কারণে যুক্তরাজ্যে জরুরি অবস্থা জারি
তীব্র দাবদাহের প্রকোপ থেকে বাঁচতে পানিতে পা ডুবিয়ে রাখছেন ব্রিটিশ নারী

আবহাওয়ার পূর্বাভাসদাতা ব্রিটেনের আবহাওয়া অফিস তীব্র দাবদাহের কারণে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ইংল্যান্ডের কিছু অংশের জন্য ‘চরম তাপমাত্রা’ বিষয়ক রেড এলার্ট জারি করা হয়েছে। ওই সময় তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে পারে।

শুক্রবার যুক্তরাজ্যের আবহাওয়া অফিস তাদের ওয়েবসাইটে বলেছে, ‘সম্ভবত সোমবার ও তার পরের দিন মঙ্গলবার দেশে তাপমাত্রা চরমভাবে বাড়বে। এ সময় তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।’

রাতের সময় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে শহরগুলো ব্যাপকভাবে তাপমাত্রা বাড়বে। এটা দেশের জনগণ ও অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।

এর আগে ২০১৯ সালের ২৫ জুলাই তারিখে কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেন এলাকায় যুক্তরাজ্যের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

এ সপ্তাহের শুরুতে ব্রিটেনের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ এবং আবহাওয়া অফিস দেশের কিছু অংশের জন্য একটি তৃতীয় মাত্রার তাপ-স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এ কারণে দেশটির সামাজিক ও স্বাস্থ্যসেবা পরিষেবাগুলোকে দুর্বল ব্যক্তিদের রক্ষা করার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ব্রিটেনের আবহাওয়া ওয়েবসাইটে রেড এলার্ট বা চতুর্থে মাত্রার সতর্কতার সংজ্ঞায় বলা হয়েছে, ‘যখন দাবদাহের মাত্রা এত তীব্র ও দীর্ঘায়িত হয় যে এটার প্রভাব স্বাস্থ্য ও সামাজিক সেবার পরিধিকে অতিক্রম করে। এ স্তরে অসুস্থতা ও মৃত্যুর শঙ্কা থাকে।’

সূত্র : আল-জাজিরা

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর