বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ইরানের বন্দরনগরীতে শক্তিশালী বিস্ফোরণ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

ইরানের বন্দরনগরীতে শক্তিশালী বিস্ফোরণ!
ছবি: আল আরাবিয়া

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো। ইরান-যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার মধ্যেই এই বিস্ফোরণের খবর এলো। তবে এই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার বন্দর আব্বাসে মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এই বিস্ফোরণ ঘটে।


বিজ্ঞাপন


বিস্ফোরণে ওই ভবনের দুটি তলা, বেশ কিছু যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে সম্ভাব্য হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। জরুরি পরিষেবাগুলো বর্তমানে ঘটনাস্থালে কাজ করছে।

এদিকে এই বিস্ফোরণের পরপরই বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, ইরানে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। 

তবে তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারকে হত্যা করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন এবং সম্পূর্ণরূপে বানোয়াট। ইরান-বিরোধী গোষ্ঠীগুলোর এমন গুজব ছড়াচ্ছে। 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, বন্দর আব্বাস ইরানের দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বন্দর শহর এবং হোর্মোজগন প্রদেশের রাজধানী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর তীরে অবস্থিত। বিশ্বজুড়ে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ এই জলপথ দিয়ে সরবরাহ করা হয়। এছাড়াও এটি ইরানি নৌবাহিনীর প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। 

সূত্র: তাসনিম নিউজ

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর