শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

উইঘুর নির্যাতনের ভিডিও ফাঁস করা যুবককে আশ্রয় দিল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

উইঘুর নির্যাতনের ভিডিও ফাঁস করা যুবককে আশ্রয় দিল ট্রাম্প প্রশাসন


বিজ্ঞাপন


চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের ভিডিও ‘ফাঁস’ করা শিংজিয়াং প্রদেশের মানবাধিকার কর্মীকে অবশেষে আশ্রয় দিল আমেরিকা।

গুয়ান হেং নামে ওই চীনা নাগরিক ২০২০ সালে শিংজিয়াং প্রদেশে বিভিন্ন বন্দিশালার দৃশ্য গোপনে ক্যামেরাবন্দি করেছিলেন। 


বিজ্ঞাপন


এই বন্দিশালাগুলিতে ১০ লাখের বেশি উইঘুরকে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠে। এ নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বন্দিশালার ওই ভিডিয়ো ‘ফাঁস’ করার পরে আমেরিকায় পালিয়ে আসেন তিনি। ২০২১ সালে অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশ করেন। আমেরিকায় আশ্রয় পাওয়ার আবেদনও করেন।

কিন্তু বেশ কয়েক বছর কেটে গেলেও সরকারি ভাবে আমেরিকায় আশ্রয় পাচ্ছিলেন না গুয়ান। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির জেরে গত বছরের অগস্টে গ্রেফতারও হন তিনি। 

তাকে উগান্ডায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ট্রাম্প প্রশাসনের। তবে আমেরিকার সাধারণ জনতাই এই সিদ্ধান্তের বিরোধিতায় প্রশ্ন তুলতে শুরু করে। শেষে গত মাসে ট্রাম্প প্রশাসন তাকে উগান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। অবশেষে সেই চীনা নাগরিককে আমেরিকায় থাকার অনুমতি দিল ট্রাম্প প্রশাসন।

গুয়ান শিংজিয়াঙের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বন্দিশালার ওই ভিডিওগুলি ক্যামেরাবন্দি করেন। তবে বেশির ভাগ ভিডিওই চীন থেকে পালানোর পরে ফাঁস করেছিলেন তিনি। 

চীন থেকে পালিয়ে গুয়ান প্রথমে যান হংকংয়ে। তার পরে ইকুয়েডর, বাহামাস হয়ে শেষে ফ্লোরিডায় পৌঁছান। বস্তুত, আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ডসসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে উইঘুর মুসলিমদের ওপর চীনের অত্যাচারের অভিযোগে সরব হয়েছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর