বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

GOLD PRICE

সব রেকর্ড ভেঙে ৫১০০ ডলার ছুঁয়েছে স্বর্ণের দর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

সব রেকর্ড ভেঙ্গে ৫১০০ ডলার ছুঁয়েছে স্বর্ণের দর

ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এতে বিশ্ববাজারে প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুটির দাম প্রতি আউন্স ৫ হাজার ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দামও। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬ টা ৫৬ মিনিটে (গ্রিনিচ মান সময়) স্পট গোল্ডের ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৮৯ দশমিক ৭৮ ডলারে লেনদেন হচ্ছে। যদিও যদিও আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ১১১ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।


বিজ্ঞাপন


একই সময় ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৮৬ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ২০২৫ সালে রুপার দাম বৃদ্ধি পায় ১৪৭ শতাংশ, যা ১৯৮৩ সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। গহনা ছাড়াও ইলেকট্রনিক্স পণ্য এবং সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান ধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যাপক চাহিদা পাচ্ছে।

২০২৫ সালে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ১৯৭৯ সালের পর থেকে এটির বৃহত্তম বার্ষিক প্রবৃদ্ধি। আর চলতি বছরের প্রথম ২৬ দিনেই ১৮ শতাংশেরও বেশি বেড়েছে মূল্যবান এই ধাতুটির দাম এবং গত সপ্তাহে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 


বিজ্ঞাপন


বিশ্লেষকেরা বলছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা, মার্কিন মুদ্রানীতি শিথিলকরণ, ডিসেম্বরে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক স্বর্ণ ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলে রেকর্ড প্রবাহের কারণেই স্বর্ণের দাম এতো বেড়েছে।

মার্কেট বিশ্লেষক রস নরম্যানের মতে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। এ সময়ে গড়ে স্বর্ণের দাম দাঁড়াতে পারে প্রায় ৫ হাজার ৩৭৫ ডলার।

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে বাড়তে থাকা টানাপোড়েন চলতি বছর বৈশ্বিক অর্থনীতি ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়াবে—এমন প্রত্যাশা থেকেই স্বর্ণের বাজারে নতুন গতি এসেছে। পাশাপাশি ইরানে সম্ভাব্য মার্কি ন হামলা এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে।

এদিকে সোনার দামের সঙ্গে সমান তালে বেড়েই চলছে রুপার দাম। সোমবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৯৩ ডলার লেনদেন হচ্ছে, যদিও আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ১০৯ দশমিক ৪৪ ডলার ছুঁয়েছিল। এছাড়াও স্পট প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ৮৬২ দশমিক ৯১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ৬০ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, ‘রুপা এখন এক ধরনের স্বয়ংক্রিয় উন্মাদনার মধ্যে রয়েছে। ভূরাজনৈতিক ঝুঁকির কারণে সোনা শক্তিশালী অবস্থানে থাকায়, তুলনামূলক কম ইউনিট দামের সুবিধা নিয়ে রুপাও লাভবান হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে, সবাই রুপার দিকে ঝুকছে কিন্তু এটি সতর্কবার্তাও দিচ্ছে, বাজারে ফাটল ধরতে শুরু করলে তা দ্রুত বড় সংকটে রূপ নিতে পারে।’

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ২০২৫ সালে রুপার দাম বৃদ্ধি পায় ১৪৭ শতাংশ, যা ১৯৮৩ সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। গহনা ছাড়াও ইলেকট্রনিক্স পণ্য এবং সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান ধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যাপক চাহিদা পাচ্ছে।

গত ১৪ বছরে প্রথমবারের মতো মাত্র ৫০ আউন্স রুপা দিয়ে এক আউন্স সোনা কেনা সম্ভব হচ্ছে। গত এপ্রিলে এই অনুপাত ছিল ১০৫ আউন্স। এই অনুপাতকে ব্যবসায়ী এবং বিশ্লেষকরা ভবিষ্যতের দিকনির্দেশনা পরিমাপক হিসেবে উল্লেখ করেছেন, যার অর্থ হল সোনার তুলনায় রূপায় নির্ভরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে অনেকের মতে, রুপার দরে এমন ঊর্ধ্বমুখী গতি টেকসই না-ও হতে পারে।

সূত্র: রয়টার্স


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর